Logo
শিরোনাম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক: লেবাননের সেনাপ্রধান

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, আর্থিক সংকটের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সেনাবাহিনী। ফ্রান্সে গিয়ে লেবানিজ সেনাপ্রধানের এমন বক্তব্যের পর আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে জরুরি খাদ্য এবং মেডিকেল সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্যারিস। খবর জেরুজালেম পোস্টের।

লেবানন ফ্রান্সের উপনিবেশ ছিল। লেবাননের রাজনীতিকদের একটি নতুন সরকার গঠনের ব্যাপারে চাপ প্রয়োগ করে যাচ্ছে প্যারিস। এমনকি দেশটিতে সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে লেবাননে মুদ্রার দরপতন হওয়ায় দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

গত মার্চে আউন লেবাননের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়তে পারে। ওই সফর সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, ফ্রান্সের সিনিয়র কর্মকর্তাদের আউন বলেছেন যে এই পরিস্থিতি অসমর্থনযোগ্য।

প্যারিস সফরে গিয়ে বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করেন আউন। ওই বৈঠক সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, আমরা উদ্বিগ্ন কারণ লেবাননের সেনাবাহিনী সেই দেশের মেরুদণ্ড। দুটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীকে খাদ্য এবং মেডিকেল সহায়তা দেবে ফ্রান্স। এছাড়া মুদ্রার দরপতন হওয়ায় সেসব সামরিক কর্মকর্তার বেতনের মূল্যমান পাঁচ-ছয়গুণ কমে গেছে, তাদেরও সহায়তা করা হবে।



আরও খবর