Logo
শিরোনাম

ফরিদপুরে ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরের কোতয়ালী উপজেলা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতাররা হলেন- জেলা সদরের শেভারামপুর এলাকার নিরোধ সাহার ছেলে লিটন সাহা (৩৮) ও স্ত্রী শুকলা সমাদ্দার (৩২)। 

ওসি রাকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের নামে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩