Logo
শিরোনাম

ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরে হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩), আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এরা সকলে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামে একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে ২০১৩ সালের ২১ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে আদালতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর তৎকালীন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে গত ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। তবে মামলা চলাকালীন সময়ে এ মামলার আবু বক্কার শেখ (৫০) মারা যান। ফলে তার নাম আসামির তালিকা থেকে বাদ দেন আদালত।

ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন আদালত।


আরও খবর