Logo
শিরোনাম

ফরিদপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে আটক স্ত্রী

প্রকাশিত:শনিবার ১৮ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। ভুক্তভোগী স্বামীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের কারণে আগের দুই স্ত্রী রাসেল বিশ্বাসকে ত্যাগ করেন। এরপর তিনি তার চেয়ে বয়সে পাঁচ বছর বড় একই উপজেলার কামালদিয়া গ্রামের টুটু খাতুনকে (৬০) বিয়ে করেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।

রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস তোতা (৪০) বলেন, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার পর তার ভাইয়ের ঘর থেকে গোঙানোর আওয়াজ পেয়ে দেখেন তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে রক্ত বের হচ্ছে। এরপর তারা স্থানীয় মেম্বারকে খবর দেন।

মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন জানান, খবর পেয়ে ২টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং আহত রাসেলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে স্ত্রী টুটু খাতুন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, ভুল করে ফেলেছি মাফ করে দেন। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়।

মধুখালী থানার এসআই অজয় বালা বলেন, গভীর রাতে খবর পেয়ে পুলিশ রাসেলকে হাসপাতালে পাঠায় এবং তার স্ত্রী টুটু খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩