Logo
শিরোনাম

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত:শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিরাজুল ইসলাম মিরাজ (৪০) ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ও ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে  নিজ বাড়ি ভাটিলক্ষীপুরে যাচ্ছিলেন মিরাজ। বাড়ির কাছাকাছি চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩