Logo
শিরোনাম

গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসবে বৃহস্পতিবার

প্রকাশিত:শনিবার ২১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আশবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছিলাম, আজ (শুক্রবার) যদি আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ফ্লাইটে আনা যেত। কিন্তু তা হয়নি। ব্রিটিশরা আজকে অল্প সময়ের জন্য দেখতে দেবেন। বুধবার মরদেহ পাঠানো হতে পারে। আমরা বৃহস্পতিবার পাব। মরদেহ দেশে আনার খরচ বহন করবে সরকার।

আব্দুল মোমেন জানান, মরদেহ ঢাকায় পৌঁছার পর শহীদ মিনারে নেওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। জানাজার পর বনানীতে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে গাফ্‌ফার চৌধুরীকে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । ৮৬ বছর বয়স্ক বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আব্দুল গাফ্‌ফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।



আরও খবর