Logo
শিরোনাম

গাজায় শরণার্থী শিবিরে আগুন, শিশুসহ ২১ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।

বিবিসির খবরে বলা হয়েছে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।


আরও খবর