Logo
শিরোনাম

গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেশ কয়েকটি বিস্ফোরণে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কেঁপে ওঠে গাজা উপত্যকা। তাৎক্ষণিকভাবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস রকেট তৈরি করার জন্য ব্যবহার করে এমন একটি ভূগর্ভস্থ স্থানে তারা হামলা চালিয়েছে৷

শনিবার গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ভূপাতিত করার পর ইসরায়েল এই বিমান হামলা চালাল৷ তবে, রকেট ছোঁড়ার দায় কোনো ফিলিস্তিনি পক্ষ থেকে এখনও স্বীকার করা হয়নি৷

এদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আরেকটি ফিলিস্তিনি অঞ্চল নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখানে গোলাগুলি হয়৷ এতে কয়েকজন হতাহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷

নাবলুস ও নিকটবর্তী জেনিনভিত্তিক ফিলিস্তিনি বন্দুকধারী দল দ্য ডেন অব লায়ন্স’ বলেছে, তারা সেনাবাহিনীর একটি ইউনিটে হামলা চালিয়েছে৷ তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

গত এক বছর ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল দ্য ডেন অব লায়ন্স৷

চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল৷ অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছে ১০ জন৷


আরও খবর