Logo
শিরোনাম

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ০৯ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ শনিবার সকালে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কে দ্রুতগামী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে আনার পর নারী, শিশুসহ তিন জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।


আরও খবর