Logo
শিরোনাম

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ১৫

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৭২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরে মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এছাড়া জিএমপির বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের নিদের্শনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জিএমপি।

 


আরও খবর