Logo
শিরোনাম

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

প্রকাশিত:শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কলেজছাত্র হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে নিহত সিয়াম (১৮) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার শাকিল হোসেন (১৮)। শাকিলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে মোটরসাইকেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।


আরও খবর