Logo
শিরোনাম

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোগড়া বাইপাস এলাকায় রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রায় ১২ শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও আফিসগামী মানুষ। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারলিংক ড্রেসেস কারখানার প্রায় ১২ শ শ্রমিক সেপ্টেম্বর মাসের বেকেয়া বেতনের দাবিতে সকালে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


আরও খবর