
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-মোটসাইকেল
সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক
সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীপুরের মাওনা ইউনিয়নের
শিরিশগুড়ি এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৩০), তার মেয়ে নুসরাত (৬) ও শাশুড়ি বাছিরন নেতা
(৫৫)।
এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক
(এসআই) উজ্জ্বল হোসেন মানিক বলেন, শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে
করে নিজের বাড়ি যাচ্ছিল বাবুল মিয়া। বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের
সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাশুড়ি নিহত হন। গুরুতর আহত হন বাবুল
মিয়া ও তার মেয়ে নুসরাত। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মেয়ে নুসরাত ও ময়মসিংহ মেডিকেল
কলেজ হাসপাহালে নেওয়ার পর বাবুল মিয়া মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া
চলছে।

