Logo
শিরোনাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ২ জনের

প্রকাশিত:সোমবার ১০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা ও আরিচপুর গাজীবাড়ির রেললাইনে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ ও অপরজনের ৬৫।

পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১২টায় অজ্ঞাত এক নারী টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই রাত সাড়ে ১০টায় টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকার রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর