Logo
শিরোনাম

গাজীপুরের টঙ্গীতে অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত:শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ আগুনে ৫২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে শনিবার ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, রাত আড়াইটার দিকে টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় একটি বাড়ি থেকে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আরও খবর