Logo
শিরোনাম

গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া

প্রকাশিত:সোমবার ০৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডে যেমন বিয়ের ধুম পড়েছে, তেমনই নতুন বাড়ির সাজসজ্জা নিয়ে মেতে উঠেছেন তারকা জুটিরা। খুব শিগগিরি গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর কপূর-আলিয়া ভট্ট।

রণবীর-আলিয়া রবিবার বান্দ্রায় তাঁদের নতুন বাংলোর কাজ দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন নীতু কপূর। মাঝেমধ্যেই তাঁরা এসে বাংলোর কনস্ট্রাকশনের কাজ দেখে যান। নিজের দাদু-ঠাকুমার নামে রণবীর তাঁদের বাসস্থানের নাম রেখেছেন কৃষ্ণা রাজ বাংলো

বিয়ের পর রণবীর-আলিয়া এখানেই সংসার পাতবেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানও রাজস্থানের কোনও বিলাসবহুল রিসর্টে হতে চলেছে। তবে দিনক্ষণ নিয়ে কিছু জানা যাচ্ছে না এখনই।

নিউজ ট্যাগ: রণবীর-আলিয়া

আরও খবর