Logo
শিরোনাম

গায়ক নোবেলকে ডিভোর্স দিলেন স্ত্রী সালসাবিল

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় এ তালাকনামা পাঠানো হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেহরুবা সালসাবিল।

তিনি বলেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।

সামাজিক মাধ্যম ফেসবুক পেজে মঈনুল আহসান নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন। এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ডিভোর্স

২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সা রে গা মা পা-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল। একই বছরের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল।


আরও খবর