Logo
শিরোনাম

‘গেন্দা ফুলের সাফল্যের পর আসছে ‘পানি পানি’

প্রকাশিত:শনিবার ২৯ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৩৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও শিল্পী বাদশাহর মিউজিক ভিডিও গেন্দা ফুল গেলো বছর নেট দুনিয়া মাত করেছে। ইউটিউবে ভিডিওটি ৫৫০ মিলিয়নেরও বেশি ভিউ হয়। সেই সাফল্যকে পুঁজি করে ফের একসঙ্গে কাজ করছেন জ্যাকুলিন ও বাদশাহ। আসছে তাঁদের নতুন মিউজিক ভিডিও পানি পানি

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন বাদশাহ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। এবারের ভিডিওতে রাজস্থানের মরুর দৃশ্য দেখা যাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ গানের পোস্টার শেয়ার করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই পোস্টে বাদশাহ মন্তব্য করেছেন, রানি ফিরছেন। যুক্ত করেছেন রানির ইমোকনও।


আরও খবর