
শেরপুরের শ্রীবরদীতে
পানিতে ডুবে ফকির আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে
উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফকির আলী ওই গ্রামের মকবুল
হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে
জানা যায়, সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকার কৃষক ফকির
আলী গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য পুকুরে যায়।
ওইসময় পানিতে
ডুবে নিখোঁজ হন তিনি। পরে খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার সরোয়ার হোসেনের
নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ঘণ্টা পর পুকুর থেকে ফকিরের মরদেহ উদ্ধার করে।
মৃত ফকিরের বড়
ভাই আইনাল হক জানান, তার ছোট ভাই ফকির আলী দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল। হয়তো মৃগী
রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
ঘটনার সত্যতা
নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মৃগী রোগী হওয়ার এখনও সে বিয়ে
করেনি। কৃষি কাজ করে সে সংসার চালাতো।
এ ব্যাপারে শ্রীবরদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু
মামলার প্রক্রিয়া চলছে।

