Logo
শিরোনাম

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে  ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।


আরও খবর

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩