
সশস্ত্র গোষ্ঠীদের
নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারের কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে দেশটির দখলদার জান্তা
সরকার।
হামলার পর তিন
হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর নির্বিচারে
বিক্ষোভকারীদের হত্যার ‘প্রতিশোধ’ নিতে ওই দিন একটি সেনাপোস্টে হামলা চালিয়ে
একজন কর্নেলসহ ১০ সেনাসদস্যকে হত্যা করার দাবি করে কেএনইউ। তার প্রতিশোধ নিতেই এই বিমান
হামলা চালানো হয়ে থাকতে পারে।
থাইল্যান্ড সীমান্তবর্তী
মুতরাউ জেলার পাঁচটি এলাকায় গত শনিবার গভীর রাতে বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি
আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়। কারেন উইম্যান্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়,
এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে।

