Logo
শিরোনাম

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দেশজুড়ে প্রবল বৃষ্টি

প্রকাশিত:রবিবার ২৩ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যশনামে ঘূর্ণিঝড়টি আগামী বুধবার (২৬ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। তার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে।

বৃষ্টির এ ধারা মঙ্গলবার (২৫ মে) থেকে শুরু হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর রবিবার (২৩ মে) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আরও খবর