Logo
শিরোনাম

ঘূর্ণিঝড়ে ভেঙে গেলো ‘টাইগার থ্রি’ সিনেমার সেট

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় তওকত ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। তওকতের আঘাতে ভেঙে পড়েছে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবাড়ি, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। শুধু তাই নয়, বিপন্ন হয়েছে সালমান খানের টাইগার থ্রি সিনেমার সেট। তবে সেখানে কেউ আহত হননি।

জানা যায়, গোরগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে দুবাইয়ের একটি মার্কেটের মতো সেট তৈরি করা হয়েছিল টাইগার থ্রির জন্য। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিসি) এর সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেটের ক্ষতি হলেও, কারও প্রাণহানি হয়নি।

অন্যদিকে একই জায়গায় গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির সেট নির্মাণ করেছেন তারকা নির্মাতা সঞ্জয় লীলা বানশালি। কিন্তু সেখানে কোনও ক্ষতি হয়নি। গত বছর বর্ষার আগেই পরিচালক সেটে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন।



আরও খবর