Logo
শিরোনাম

গন্ডারের পচা মাংস দিয়ে হাজীর বিরিয়ানি

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে 'হাজীর বিরিয়ানি' হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পচা মাংস জব্দ করা হয়।

গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পচা মাংস বিক্রি করবে, তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর গন্ডারের পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ট্যাগ: হাজীর বিরিয়ানি

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩