Logo
শিরোনাম

‘গণতন্ত্রের বিজয় দিবস’ দেশব্যাপী উদযাপন করছে আওয়ামী লীগ

প্রকাশিত:বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ৩০ ডিসেম্বর; একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপুর্তি। এ উপলক্ষে দেশব্যাপী গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনের নানা কর্মসূচি করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। এ কারণে বুধবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযথভাবে পালনের জন্য দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আরও খবর