
সাহেব মাহমুদ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণের আয়তাভুক্ত ২৬ নং ওর্য়াডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এর উদ্যোগে।
রোববার (২১ অগাস্ট) সকালে ২৬ নং ওর্য়াড কার্যালয় থেকে শোক র্যালী শুরু করে আজীমপুর হয়ে পলাশীর মোর থেকে লালবাগ এসে মিছিল শেষ হয়।
এ সময় সকলের উদ্দেশ্য কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, রক্তাক্ত বিভীষিকাময় বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় আওয়ামী লীগ। সেদিন বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ মোট ২৪জন নেতাকর্মী মারা যান। গ্রেনেডের স্পিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আহত আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের অনেকে এখনও স্পিন্টারের দুঃসহ আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগ নেতাদের মতে, দলকে নেতৃত্ব শূন্য করতে এদেশের মানুষের আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ দলের প্রথম সারির জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতকচক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় গুলি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়।

