Logo
শিরোনাম

গৃহকর্মী তরুণীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীতে মাহিনুর আক্তার (১৯) নামে এক গৃহকর্মী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার রাত ৯টায় গৃহকর্তার বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মাহিনুর আক্তার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের বড় মোল্লাবাড়ির মো. নুরুল হকের মেয়ে।

নিহতের ভাই মামুন অভিযোগ করেন, এক বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার সান্ত্বনালয় নামক বাসায় গৃহকর্মী হিসেবে যোগদান করে। বৃহস্পতিবার বিকালে গৃহকর্তা বাবু ও তার পরিবারের লোকজন মাহিনুরকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে।

তার ভাই বলেন, বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের মরদেহ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে বলে দাবি করছে অভিযুক্তরা।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩