
মহামারি করোনাভাইরাসে
আক্রান্ত হওয়ার সংখ্যা এবং এর সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের
সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারস
থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
৭ হাজার ৮০৭ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৭০০ মৃত্যুর সংখ্যা বেশি। এ নিয়ে মোট করোনা
আক্রান্ত হয়ে মারা গেলেন ৫১ লাখ ৩৭ হাজার ৮৪৫ জন।
একই সময়ের মধ্যে
ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। যা গতকালের চেয়ে প্রায়
৯৩ হাজার বেশি। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৫৬ লাখ ৭২ হাজার
৩৬৫ জন।
এদিকে, গত ২৪
ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন
১ হাজার ৩৬০ জন। দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন
৩৬ হাজার ৬২৬ জন।
অন্যদিকে, ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

