
ঈদুল আজহাকে কেন্দ্র
করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু
দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২
লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
বৃহস্পতিবার
(৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত
করেছেন। এরই মধ্যে সেতু পূর্ব পাড়ে ১৮ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল
আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৩০০ টাকা
এদিকে সিরাজগঞ্জের
সেতু পশ্চিম পাড়ে ১৫ হাজার ৪৮৩টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি
৪৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।

