Logo
শিরোনাম

গুলিস্তানে হকারদের বিক্ষোভ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই এলাকার হকাররা। এসময় তারা অভিযান বিরোধী স্লোগান দিতে থাকেন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরু হলে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেন হকাররা। বিক্ষোভকারীরা বলছেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা মেনে নেবো না। এই অভিযান বন্ধ করতে হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি হকারদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করি আপনি সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন। যদি না রাখেন তাহলে আপনাদের কথাও আমরা রাখতে পারব না। আমাদের যদি গায়ের জোরে জায়গা থেকে তুলে দিতে চান, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।


আরও খবর