Logo
শিরোনাম

গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় মোছা. সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

সখিনার স্বামী আব্দুল করিম বলেন, আমার স্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আজ ভোরে গুলশান নতুন বাজার কোকোকোলা মোড় এলাকায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।  এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গুলশান নতুন বাজার কোকোকোলার মোড় এলাকায় থাকতেন। নিহত দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

ঢামকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আরও খবর