Logo
শিরোনাম

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত:সোমবার ২৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।


আরও খবর