
শীত এলেই পিঠাপুলির ধুম পড়ে যায়। সেই সঙ্গে খাকে খেজুরের
রস খাওয়া এবং গুড় দিয়ে পিঠা। শীতে প্রকৃতির আশীর্বাদ খেজুর রস। এ থেকেই তৈরি হয় জিভে
জল আনা সুস্বাদু গুড়।
গুড়ের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। চিনি শরীরের জন্য খারাপ
বলে মিষ্টি খাবার খাওয়াই বাদ দিয়েছেন অনেকে। সেক্ষেত্রে গুড় হতে পারে একদম আদর্শ বিকল্প।
শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারে এটি ব্যবহার করা হয়। এসবের মজা আসল গুড়।
কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি। তাই গুড় কেনার সময় কয়েকটি
বিষয় খেয়াল রাখুন-
কেনার সময় একটু ভেঙে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন
এ গুড়ে ভেজাল রয়েছে।
*গুড়ের ধার দুই আঙুল দিয়ে চেপে দেখুন। যদি নরম লাগে বুঝবেন
ভালো মানের আর বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ।
*সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের হলে বুঝতে
হবে গুড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো রয়েছে।
*কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়।

