Logo
শিরোনাম

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

প্রকাশিত:বুধবার ২৫ মে ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের হালদা নদী থেকে মৃত অবস্থায় আরও একটি ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) নদীর নাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এনিয়ে হালদা নদী থেকে ৩৪টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল নাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান , উদ্ধার করা ডলফিনটির দৈর্ঘ্য ৬০ ইঞ্চি এবং আনুমানিক ওজন ৩৫ কেজি। সুরতহাল অনুযায়ী ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এনিয়ে হালদা নদী থেকে ৩৪টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।


আরও খবর