
চট্টগ্রাম নগরের
হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল
৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল
১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অনেক দূর থেকে
ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিসের
উপপরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে
আসি। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ১০টার সময় আগুন নিয়ন্ত্রণে
আনতে সক্ষম হয়েছি।
কাপড়ের এবং তরকারির দোকান মিলে ১৫০টি দোকান ছিল। এর মধ্যে ৫০টা দোকান পুড়ে গেছে বাকি ১০০টি দোকান সুরক্ষিত আছে।

