Logo
শিরোনাম

হামিদ কারজাই ও আব্দুল্লাহ গৃহবন্দি

প্রকাশিত:শুক্রবার ২৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দি করেছে তালেবান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবরে এসেছে, হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের প্রধান আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়েছে।

বুধবার আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালায় তালেবান। বৃহস্পতিবার আব্দুল্লাহ ও কারজাইয়ের নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়। তাদের ব্যবহার করা গাড়িও জব্দ করা হয়েছে। সম্প্রতি সরকার গঠনের জন্য তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছিল আফগানিস্তানের এই শীর্ষ দুই নেতার।

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন আবদুল্লার বাড়িতে গৃহবন্দি রয়েছেন। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপরই সরকার গঠনের জন্য তাদের উভয় পক্ষের আলোচনা চলছিল। এরমধ্যে হঠাৎ করেই হামিদ কারজাই ও আবদুল্লাহকে গৃহবন্দি করলো তালেবান।


আরও খবর