
হাসপাতালের বাইরে
থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হাসপাতালের
বাইরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চুরির পর সেই অ্যাম্বুলেন্সে করে ঘুরে বেড়ায় চোর!
সূত্রগুলো জানিয়েছে,
স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্রাইভেট ইমার্জেন্সি গাড়িটি চুরি হয়। হেলস কিচেনের
মাউন্ট সিনাই ওয়েস্ট থেকে এটি চুরি হয়।
পরে ওই অ্যাম্বুলেন্সটি
টাইমস স্কয়ারের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানায় সূত্রগুলো। একজন পুরুষ
ওই অ্যাম্বুলেন্সটি চুরি করেছিল বলে ধারণা করা হয়। সূত্রগুলো জানিয়েছে, ওই ব্যক্তির
বয়স ৩০ বছর বয়সের কোঠায়। তিনি গাড়ি রেখে পায়ে হেঁটে পালিয়ে যায়। এখনও ওই ব্যক্তিকে
গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

