Logo
শিরোনাম

হাসপাতালে ভর্তি রবি চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ | ৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রবি। হাসপাতালের পোশাক পড়া সেই ছবির ক্যাপশনে লেখেন, আমার জন্য দোয়া করবেন।

তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি তা এখনও জানা যায়নি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

নিউজ ট্যাগ: রবি চৌধুরী

আরও খবর