Logo
শিরোনাম

হাতে শাঁখা-পলা কপালে লাল টিপ, আবারও বিতর্কে নুসরাত

প্রকাশিত:শুক্রবার ১৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরিচিতি পেয়েছেন টালিউডের সিনেমায় অভিনয় করে। সেখানকার প্রথম সারির নায়িকা তিনি।এছাড়া পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজয়ী একজন সাংসদ নুসরাত। তাই ধর্ম-বর্ণের বাঁধ মানেন না তিনি।

আবারও সেই প্রমাণ দিলেন নুসরাত। দুর্গাপূজা উপলক্ষে সেজেছেন অভিনেত্রী। সেই ছবি আবার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। কিন্তু বিপত্তি বাঁধল সেখানেই। কারণ নেটিজেনরা তার এমন রূপের প্রশংসা যেমন করছে, তেমনি সমালোচনাও করছে।

নবমীতে দেওয়া ছবিটিতে নুসরাতকে দেখা গেল গাঢ় ফিরোজা রঙের শাড়িতে। তার হাতে রয়েছে শাঁখা-পলা। কপালে রয়েছে লাল টিপ। এই ছবির কমেন্ট বক্সে তাকাতেই দেখা গেল একটি প্রশ্ন, শাঁখা-পলা পরেছো, কিন্তু কার নামের দিদি, সেটাই জানতে চাইছিলাম?

আরেক অনুসারী বিস্ময় প্রকাশ করে লিখেছেন, মুসলমান হয়ে এই অবস্থা! যদিও কোনো মন্তব্যেরই প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

নুসরাত জাহান মুসলমান হলেও বিয়ে করেছিলেন হিন্দু ধর্মের নিখিল জৈনকে। সেই সংসার অবশ্য ভেঙে গেছে। গত বছরই নিখিলকে ছেড়ে চলে আসেন নুসরাত। তাদের বিবাহবিচ্ছেদের মামলা এখনো মীমাংসা হয়নি।

এদিকে নুসরাত বর্তমানে সংসার করেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। গত আগস্টে তিনি যশের পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন ঈশান। অভিনয়, রাজনীতি, সংসার আর স্বামী-সন্তান নিয়ে তুমুল ব্যস্ততায় কাটছে নুসরাতের সময়।

নিউজ ট্যাগ: নুসরাত জাহান

আরও খবর