Logo
শিরোনাম

হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থীর নিহত

প্রকাশিত:বুধবার ৩১ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে সাইমন আল সাদী (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারি পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন হাটহাজারির ধলই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় কাটিরহাট মাদরাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হাটহাজারি রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নুল আবেদিন জানান, রেললাইন পার হওয়ার সময় মাটিয়া মসজিদ এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়। হাটহাজারি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 


আরও খবর