Logo
শিরোনাম

হাতিরঝিলের লেকে ভাসছিল নারীর মরদেহ

প্রকাশিত:শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নৌকায় করে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই ফারুক বলেন, হাতিরঝিল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, মরদেহের শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায় নাই। অজ্ঞাত এই নারীর হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ১৭ টাকা পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিন্নমূল মানুষ; পানিতে পড়ে মারা গেছেন।


আরও খবর