Logo
শিরোনাম

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

প্রকাশিত:সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে নৌ যোগাযোগ বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, মানুষের জানমাল রক্ষায় রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে নৌ যোগাযোগ বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেয়ে আমরা ঘাটে অবস্থান করছি। সকল যাত্রীবাহী ট্রলার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ-চলাচল শুরু হবে।

নিউজ ট্যাগ: বঙ্গোপসাগর

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩