Logo
শিরোনাম

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত:সোমবার ১৮ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাঁদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ।

ওসি জানান, দুপুরে বৃষ্টি হচ্ছিল। এ সময় সিলেটমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকামুখী আল মোবারাকা’ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও ১২ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। 


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩