Logo
শিরোনাম

হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশিত:শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলা বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪০) ও পিয়াইম গ্রামের মারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৩৫)।

পুলিশ জানায়, মাধবপুর উপজেলায় বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলটগামী হানিফ পরিবহনের একটি বাস বেজুড়া নামক স্থানে যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজির চালকসহ দুজন ঘটনাস্থলে মারা যান। সিএনজির আরেক যাত্রীকে উদ্ধার করে বিভিন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত তিনি জানাতে পারেননি।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩