Logo
শিরোনাম

হবিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় পিতা-পুত্র নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।

পুলিশ জানায়- ইউসুফ আলী ও তাঁর একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

আগামী ২৪ জুলাই একটি প্লাইটে নিহত ইউসুফ আলী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩