Logo
শিরোনাম

হেফাজত নেতাদের মুক্তি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আটককৃত হেফাজত নেতাদের ছেড়ে দেওয়া আমাদের হাতে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী, হেফাজতের আটককৃতদের ছেড়ে দেওয়া আমাদের হাতে নেই, আইন বিভাগের হাতে। সেটি আমাদের নিয়ন্ত্রণে নয়।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন ঘটনায় অনেকেই আটক হয়েছে। ঘটনা সত্যিকারে যারা ঘটিয়েছে তাদের ছাড়া বাকিদের ছেড়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন তিনি একজন পাকা মুসলিম। তিনি সকালে কোরআন তিলাওয়াত করে কাজ শুরু করেন। আলেম-ওলামাদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা-ভক্তি রয়েছে। আপনাদের মতো আমাদের প্রধানমন্ত্রী শফী সাহেবকে (আল্লামা শাহ আহমদ শফী) অত্যন্ত ভালোবাসতেন। আপনাদের নিয়ে চিন্তা করেন। আপনাদের যে ভুল ধারণা আছে, আপনারা উপলব্ধি করতে পারবেন আসলেই এগুলো ভুল ধারণা।


আরও খবর