
ঢাকা মহানগর হেফাজতের
সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার
করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২০
এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ছেলে
ওবায়দুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডিবি পুলিশের
পরিচয়ে আমার আব্বা মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

