Logo
শিরোনাম

হেফাজতের সহিংসতার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ০৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী কাউন্সিলর ইকবালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়েছে।

নিউজ ট্যাগ: বিএনপি নেতা

আরও খবর