Logo
শিরোনাম

হজযাত্রী পরিবহন শুরু ৩১ মে

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি মৌসুমে পবিত্র হজ গমনেচ্ছুদের ফ্লাইট আগামী ৩১ মে (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এবার হজে সর্বনিম্ন বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এবার হজে সারাবিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন। ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না।

সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।

নিউজ ট্যাগ: হজযাত্রী

আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪