Logo
শিরোনাম

হোটেল থেকে ব্যাংকের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকার শাহ পরান আবাসিক হোটেল থেকে মো. ইব্রাহিম (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, খবর পেয়ে কমলাপুর বাজার রোড এলাকার শাহ্ পরান হোটেলের ২১৭ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্বজনদের কাছে জানতে পেরেছি, তিনি হতাশাগ্রস্ত ছিলেন। গতকাল (বুধবার) তিনি ওই হোটেলে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মামা বলেন, আমার ভাগিনা ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথের সিকিউরিটি গার্ডের কাজ করত। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। সে হতাশাগ্রস্ত ছিল। গ্রামের বাড়ি থেকে এসে হোটেলে উঠে। পরে জানতে পারলাম সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার কেশরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।


আরও খবর